নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ৪ শতাধিক ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
গ্রেফতার / ৪ শতাধিক ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৪ শতাধিক ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১।  ১২ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা সাকিনস্থ জৈনক তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ৬ষ্ট তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশের রুমের মধ্যে থেকে ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ০৩ টি নীল রংয়ের এয়ার টাইট পলি প্যাকেট হতে ৪০০ (চার শত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আতিকুর রহমান ভ‚ঁইয়া @ আতিক (৫০), পিতা-মৃত আক্তার উদ্দিন ভ‚ঁইয়া, সাং-গজারিয়া (ভ‚ঁইয়া বাড়ী), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ আল আমিন (২৭), পিতা-হাফিজুর মিয়া, সাং-মরিচা কান্দা ও ৩। মোঃ কামরুজ্জামান (২৭), পিতা-মানিক মিয়া, সাং-ইলোখিয়া, উভয় থানা-বেলাব, জেলা-নরসিংদী, সর্ব এ/পি-তোফাজ্জল হোসেনের ৬ষ্ঠ তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশের ভাড়াটিয়া, পাইনাদী নতুন মহল্লা (০১নং ওয়ার্ড), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামী আতিকুর রহমান ভূইয়া @আতিক এর বিরুদ্ধে নি¤েœ বর্ণিত মামলাগুলো রয়েছে; ১। কক্সবাজার এর টেকনাফ থানার এফআইআর নং-৫০/৮০১, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২১; সময়- ২০.৩৫ ঘটিকা, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী, ২। ডিএমপি এর ভাটারা থানার এফআইআর নং-৩১/৮৩, তারিখ- ১৬ ফেব্রæয়ারি, ২০২২; সময়- ০০.১৫ ঘটিকায়, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...