নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১
গ্রেফতার / মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ১০ গ্রাম হেরোইনসহ ইমরান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার শরফত উল্ল্যাহ মিয়ার ছেলে।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কেএনসেন  সেনরোডস্থ জনৈক লিটন মিয়ার হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে।
যার মামলা নং-২৫(৯)২৩। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইমরান র্দীঘ দিন ধরে সোনাকান্দা, দড়ি-সোনাকান্দা ও মাহমুদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুঁড়িয়া ১০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...