নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ
শিক্ষা সামগ্রী / নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  শিক্ষার আলোয় আলোকিত হবে প্রতিটি শিশু। সেই আলো পৌঁছি দিতে নারায়ণগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মাঝে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ করা হয়। এর আগে ২৬ আগষ্ট তল্লা ছোট মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এসময় বক্তাবলি ইউনিয়নের ৫৯নং গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারের উপস্থিতি পাক প্রাথমিকের ২৫ জন শিক্ষার্থী, প্রধান শিক্ষক মাহবুব এর উপস্থিতিতে ১০৩ নং উত্তর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাক প্রাথমিকের ১৫ জন শিক্ষার্থী, প্রধান শিক্ষক শারমিন আহমেদ এর উপস্থিতিতে ৫৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমানের উপস্থিতি ৫৪ নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমারের উপস্থিতিতে ৫৩ নং প্রসন্ননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী, প্রধান শিক্ষক নাজির আহমেদের উপস্থিতিতে ৫৮নং মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের উপস্থিতিতে ১১২ নং ছোট মধ্যনগরের ১০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেয় নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। এর আগে ২৬ আগষ্ট নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন তল্লা ছোট মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় বন্ধুরা।
পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থী ছড়া,গল্পের বই ও মাক্স পেয়ে উছ্বাস প্রকাশ করে।
এ সময় বই বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, কোষাধ্যক্ষ গাফফার লিটন, কার্যকরী সদস্য রফিকুল্লাহ রিপন, জামির মোহাম্মদ মামুন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আকতার হোসেন, বক্তাবলি ৭নং ইউপি সদস্য আলমগীর হোসেন। বই বিতরণ শেষে শহীদুল্লাহ রাসেল বন্ধুসভাকে সাধুবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি তারা এত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আকতার হোসেন ও বক্তাবলি ৭নং ইউপি সদস্য আলমগীর হোসেনও নারায়ণগঞ্জ বন্ধুসভাকে সাধুবাদ জানিয়েছে। একই সাথে ভবিষ্যৎতে শিক্ষার্থীদের মাঝে এই বিতরণ অব্যাহত রাখার অনুরোধ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সোয়ান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক ইমরান নাজির, বন্ধু অর্পিতা হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...