নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   সাংবাদিক সালামকে প্রাননাশের হুমকিতে বন্দর প্রেসক্লাবের নিন্দা
নিন্দা / সাংবাদিক সালামকে প্রাননাশের হুমকিতে বন্দর প্রেসক্লাবের নিন্দা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে প্রাননাশের হুমকি ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ । বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বন্দর প্রেসক্লাবের সভাপতি হাজী মোবারক হোসেন খান কমল, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন  এক বিবৃতি  মাধ্যমে  এ ঘটনার র্তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা।
বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সৎ ও সাহসী সাংবাদিক। তিনি র্দীঘ দিন ধরে এটিএন বাংলা ও এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক হিসেবে অতি সুনামের সাথে  কাজ করে আসছেন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দুঃখের বিষয় আমাদের বলতে হচ্ছে গত বুধবার সন্ধ্যায় প্রধান শিক্ষকের কার্যালয়ে গভর্নিং বডি সভায় সভাপতি চন্দন শীলের উপস্থিতে বদমেজাজী গভর্নিং বডি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক নারায়ণগঞ্জে সিনিয়র সাংবাদিক আব্দুস সালামকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রানের হুমকি প্রদান করে। এ ঘটনায় ভ’ক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিস্ট থানায় জিডি এন্ট্রি করে। গভর্নিং বডি বদমেজাজি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক সাংবাদিক আব্দুস সালামকে প্রান নাশের হুমকির ঘটনায় বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ র্তীব্র নিন্দাসহ  বদমেজাজী গভর্নিং বডি সদস্য দেলোয়ারা হোসেন মায়া দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...