নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষের ঘটনা বেড়েছে 
বৃদ্ধি / বন্দরে জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষের ঘটনা বেড়েছে 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।  জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত বন্দরে বিভিন্ন স্থানে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনার ব্যাপক খবর পাওয়া যাচ্ছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় বন্দরে সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে বন্দর খানবাড়ি এলাকায় শাহাদাৎ হোসেন ভূইয়ার পৈত্রিক সম্পত্তী বালু দিয়ে ভরাট করে দখল করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ভ’ক্তভোগী বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে আমেরিকা প্রবাসী আলভী ফয়সাল খানসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উত্তেজনা নিরসনসহ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় থাকার র্নিদেশ প্রদান করে উভয় পক্ষকে থানায় তলব করে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার ৫৫৮নং উইলসন রোড বন্দর ভূঁইয়াবাড়ী এলাকার মৃত আমান উল্ল্যাহ ভূঁইয়া ছেলে ,
শাহাদাৎ হোসেন ভূইয়া সাথে  বন্দর খানবাড়ি এলাকার মৃত জয়নাল খানের ছেলে আলভী ফয়সাল খান ও একই এলাকার মৃত আইয়ুব খানের ছেলে মেহেদী খান এবং একই এলাকার ফকির আলী ছেলে উজ্জলের সাথে র্দীঘ দিন পৈত্রিক সম্পত্তী নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় ১নং বিবাদী পিতা মৃত জয়নাল খান ২০১০ ইং সালে নারায়ণগঞ্জ বন্দর সহকারি জজ আদালতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা মোকাদ্দমা দায়ের করেন। উল্লেখিত মোকদ্দমাটি বিজ্ঞ আদালত শাহাদাৎ হোসেন ভূইয়াদের পক্ষে রায় প্রদান করে। পরে মামলাটি ২০১১ সালের ১৪ নভেম্বর মামলাটি খারিজ হয়। বিবাদীগন উল্লেখিত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। পর্যায়ক্রমে ২০১২ ইং সালে ২০মে মামলাটি খারিজ করে দেয়। এর ধারাবাহিকতায় বিবাদীগন রোববার সকালে উল্লেখিত জায়গায় ট্রাক যোগে বালু এনে ভরাটের পাঁয়তারা করে। এ দিকে বিবাদী আলভী ফয়সাল খান জানান, এটি আমার পৈত্রিক সম্পত্তী। আমরা র্দীঘ দিন ধরে ভোগ দখলে আছি। আমার পৈত্রিক সম্পত্তী প্রমানপত্র বা দলিল আমাদের আছে।আমার পৈত্রিক সম্পত্তী আমি দখল করব কেন। দখলত আমার  আছেই। আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট কথা বলছে শাহাদাৎ হোসেন ভূইয়া। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...