নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   মহানগর   শহরের চাষাঢ়া প্রান কেন্দ্রে দিনে দুপুরে ডাকাতি | ১০ লাখ টাকার মালামাল লুট
পুলিশ নিরব / শহরের চাষাঢ়া প্রান কেন্দ্রে দিনে দুপুরে ডাকাতি | ১০ লাখ টাকার মালামাল লুট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শহরের চাষাঢ়া প্রান কেন্দ্রে দিনে দুপুরে ডাকাতি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও জড়িত কাউকে আটক করতে পারেনি। পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত এ বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে ২০৮/২ , ব্লক – ডি , ভাষা সৈনিক রোড , চাষাড়া বালুর মাঠ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ সাঈদ রনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগে উল্লেখ করেন,
বরাবর , বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে । জনাব , অফিসার ইনচার্জ সদর মডেল থানা নারায়ণগঞ্জ । যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে , আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ সাঈদ রনি ( ৪১ ) , এন.আই.ডি- ৬৮৮৮২১৬০০৬ , পিতা- মৃত শাহজাহান হোসেন , মাতা- শামছুন নাহার , সাং- ২০৮/২ , ব্লক – ডি , ভাষা সৈনিক রোড , চাষাড়া বালুর মাঠ , থানা ও জেলা- নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, ইং ২৪/০৯/২০২৩ তারিখ আমি প্রতিদিনের ন্যায় সকাল অনুমান ০৭:৩০ ঘটিকার সময় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা হইতে বাহির হইলে একই তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় অত্র থানাধীন ২০৮/২ , ব্লক – ডি , ভাষা সৈনিক রোড ,
চাষাড়া বালুর মাঠস্থ আমার বসত বাড়িটি খালি অবস্থায় তালাবদ্ধ থাকাকালীন অজ্ঞাতনামা কে বা কাহারা আমার ঘরের প্রবেশ দরজার তালা ভাঙ্গিয়া অনধিকার ঘরে প্রবেশ করিয়া আলমারির লক ভাঙ্গিয়া তাহাতে থাকা ০৮ ( আট ) ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য অনুমান ৮,০০,০০০ / – ( আট লক্ষ ) টাকা হবে এবং নগদ প্রায় ২,০০,০০০ / – ( দুই লক্ষ ) টাকা চুরি করিয়া নিয়া যায় । পরবর্তীতে আমি রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় বাসায় উপস্থিত হইয়া উক্ত চুরি বিষয়ে অবগত হইয়া আশে পাশের লোকজন ও পরিচিতজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল । অতএব , মহোদয় উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত করিয়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সদয় মর্জি হয় । তারিখঃ বিনীত মোঃ সাঈদ ( রনি ) ( মোঃ সাঈদ রনি )।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...