নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বিপুল উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত
র‍্যালি কেক কাটা, আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে / বিপুল উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়েছে।
রবিবার ০১ অক্টোবর সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেস ক্লাব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য ও বিকেএম সভাপতি এ কে এম সেলিম ওসমান কেক পাঠিয়ে চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায়  বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই এদেশের মানুষের মনকে জয় করেছে। তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের এই অগ্রযাত্রা। এগিয়ে যাবে চ্যানেল আই । এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু,
সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহাফুজুর রহমান মাফুজ, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ স্বপন।
মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলা ভিশন টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, চ্যানেল ২৪ টিভি স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ আহসান সাদিক, মাছরাঙা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, দিনকাল পত্রিকার কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাকিব উল হাসান, সময় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শৈকত আশিক, দেশ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন সহ নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...