নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   মুরগীর ফার্মে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি 
অগ্নিকান্ড / মুরগীর ফার্মে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের দক্ষিণ কুড়ের পাড় এলাকায় মুরগির খামারের অগ্নিকান্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত বুধবার ভোর ৪ টার সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে প্রায় দুই হাজার মুরগির আগুনে পুড়ে মারা যায়।
আলীরটেক  ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের দক্ষিণ কুড়েরপাড় মোল্লা বাড়ি এলাকার পোল্ট্রি ফার্মের মালিক মৃত আনছার আলী মোল্লার পুত্র আলী মিয়া ওরফে তালেব আলী।
পোল্ট্রি ফার্মে মোট মুরগি ছিল ২০০০ পিছ, প্রতিটি মুরগির ওজন প্রায় ১.৫ কেজি যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা এবং ফার্মটির অবকাঠামো ব্যয় হয়েছিল প্রায় ৫ লাখ টাকা ও নগদ ১ লাখ টাকার ১টি বান্ডিল আগুনে পুড়ে যায়। এতে মোট ক্ষতি হয় ১১ লাখ টাকা।
পোল্ট্রি ফার্মের মালিক ও এলাকাবাসী জানান উদ্দেশ্যে প্রনোদিত হয়ে অজ্ঞাত একদল কুচক্রী মহল ফার্মটিতে আনুমানিক ভোর  ৪:০০ টার দিকে আগুন লাগিয়ে দেয়।
এতে কৃষকের মোট ক্ষয়ক্ষতির পরিমান হয় প্রায় ১১ লাখ টাকা।
উক্ত ঘটনায় কৃষক যদি ক্ষতিপূরন না পায় তাহলে তাকে রাস্তায় বসতে হবে।
স্থানীয় প্রাণি ও কৃষি সম্পদ মন্ত্রনালয়ে কৃষকের আবেদন তাকে আর্থিক সহায়তা করে পুনরায় ফার্মটি যাতে সে চালু করতে পারে সেজন্য আর্থিক সহযোগিতার জোর দাবী জানান।
সচেতন মহল ফার্মটিতে অগ্নিসংযোগ কারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...