নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   শহরের যাবজট এখন বিষফোড়া | দুর্ভোগ কমাতে কোন প্রতিকার নেই !
যাত্রীদের চরম দুর্ভোগ / শহরের যাবজট এখন বিষফোড়া | দুর্ভোগ কমাতে কোন প্রতিকার নেই !
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক সহ ব্যস্ততম সড়কগুলো এখন যানজটে চরম দূর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে । যানজট নিরসনে কোন চেষ্টাই কার্যকর হচ্ছে না । ব্যাস্ততম এ শহরপ কোনভাবেই কমছে না গাড়ির চাপ। শহরের ২ নং রেল গেট হতে চাষার চত্বর পর্যন্ত দিয়ে কয়েকদফা যানজট সৃস্টি হচ্ছে ।নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে এই যানজটের কারনে । যানজটের কারণে সঠিক সময়ে কর্মস্থল ও স্কুল কলেজে যেতে পারছেনা যাত্রীরা।  এ সময় রিফাত নামে এক পথচারী জানায়, এই জ্যামের কারণে আমরা এক পকার ভোগান্তিতে স্বীকার হচ্ছি।
কারণ সময় মতো আমি আমার কর্মস্থলে যেতে পারছিনা । ২নং রেল-গেট থেকে চাষার আসতে  ৭-৮ মিনিট লাগে এখন তা ৩০-৪০ মিনিটের বেশি সময় লেগে যায়। আপর দিকে অনেক জনের মন্তব্য ছিল ফুটপাতের অবৈধ দোকান এবং মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা  নিয়ে। এই ফুটপাতে অবৈধ দোকান থাকার কারণে ফুটপাতে মানুষের ভির লেগেই থাকে আমাদের মত পথচারী দের চলতে এক প্রকার ব্যাক পেতে হয়। রাস্তায় ভারি যানজট থাকার কারণে এখন আমার স্বস্তির জন্য ফুটপাত দিয়ে চলাচল করছি । কিন্তু ফুটপাতে এই অবৈধ দোকানগুলো থাকার কারণে মানুষের চলাচলের জায়গায় না থাকায় মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ট্রাক ড্রাইভার আব্দুল জলিল জানান, প্রায় দেড় ঘন্টা যাবত  গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে আছি  সামনের দিকে আগাতেই পারছিনা। এই পাঁচমিনিটের রাস্তা এখন আমাদের দেড় দুই ঘন্টা লেগে যাচ্ছে।  এই  ভারি জেম থাকার কারণে রাস্তায় আমাদের অনেক ভোগান্তিতে স্বীকার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাস্তা এই ভারি যানজট থাকার কারণ ঢাকা-নারায়ণগঞ্জর রোডের কাজ চলমান থাকার কারনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা বা বিভিন্ন স্থলের গাড়ি বের না হতে পারার কারণে এই বাড়তি যানজটের সৃষ্টি হচ্ছে। আবার থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেও এই  যানজট এর সৃষ্টি হতে পারে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...