নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন, এলসন ফুডকে জরিমানা
অভিযান / অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন, এলসন ফুডকে জরিমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এলসন গ্রুপে অভিযান চালিয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউপির বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় এলসন ফুডকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় নুরুল ইসলামের মালিকানাধীন কোম্পানী এলসন ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, ও ক্যান্ডি চকালেট উৎপাদন হয়ে আসছিল। তারই পেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে।
উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া যাওয়ার কারনে  ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের সশ্রম কারান্ড প্রদান করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...