নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ২৯টি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তে চলছে তুলির ছোয়া
উৎসব প্রস্তুতি / বন্দরে ২৯টি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তে চলছে তুলির ছোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার প্রতিটি পূজামন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুুতি। মন্দির গুলোতে প্রতিমা তৈরির কারিগররা রাত জেগে কাজ করে যাচ্ছে। এখন চলছে রং তুলির কাজ। এ বছরে বন্দর উপজেলার ২৯টি মন্ডপে দূগার্পূজা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের ১৩টি ও সিটি কপোর্রেশনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের ১৩টি মন্ডপে দূগোর্ৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টবর দূগার্দেবীর বোধন, আমন্ত্রন, অধিবাসের মাধ্যমে ঢাকাঢোল, কাশি, বাঁশি বাজবে প্রতিটি পূজামন্ডপে। আনন্দনঘন ও প্রানবন্ত পরিবেশে চলছে কারিগরি শিল্প নৈপূর্ন।
নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের বন্দরে পূজামন্ডপ গুলো হলো, নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরী দেব মন্দির, ২৩ নং ওয়ার্ড শ্রী শ্রী কৃষ্ন ও শিব মন্দির, একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, সনাতন সেবা সংঘ, ২২ নং ওয়ার্ডে বন্দর বাজার শ্রী শ্রী সার্বজননী দূগার্ মন্দির, বাবুপাড়া গোপীনাথ জিওর আখরা, বাবুপাড়া শ্রী শ্রী লাল জি মন্দির, শ্রী শ্রী বৃন্দবন চন্দ্রের মন্দির, র‍্যালী লেজার্স সাবজনীন দূর্গা পূজা মন্ডপ, আমিন আবাসিক সাবজনীন দূর্গা পূজা মন্ডপ ও জামাইপাড়া প্রজন্ম দূর্গা পূজা মন্ডপ,  র‍্যালী ও লেজারার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দির,২১ নং ওয়ার্ডে বন্দর বাবুপাড়া বৃন্দবন চন্দ্রের মন্দির দূর্গা পূজা মন্ডপ ও সোনাকান্দা ঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালি মন্দির ও ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিউর আখড়া।
এবং বন্দর উপজেলার ৪টি ইউনিয়নের পূজা মন্ডপ গুলো হলো, ধামগড় ইউনিয়ন পরিষদের আড্ডা শ্যামপুর এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দূগার্পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ রাজঘাট শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ তিলক যাত্রী নিবাস মাহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব সেবা কেন্দ্রীয় কমিটি দূগার্পূজা মন্ডপ,
লাঙ্গলবন্ধ জয়কালী মন্দির যুব সংঘ দূগার্ পূজা মন্ডপ, জহরপুর মুনিষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূগার্ পূজা মন্ডপ, দাঁশেরগাওস্থ গোবিন্দকুল শিব ও দূর্গা মন্দির সেবা, দাঁশেরগাও গোবিন্দকুল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, বন্দর ইউনিয়ন মিরকুন্ডি ও বিবিজোড়া শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম দূর্গা পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,শুভকরদী দূর্গা পূজা মন্ডপ, সেলসারদী জিওধরা মুনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও চরশ্রীরামপুর শ্রী শ্রী ব্রক্ষা মন্দির ও উপাসনালয় দূর্গা মন্দির। বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস জানান, দূগোর্ৎসবকে ঘিরে বন্দরে উপজেলার জনপদে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে। সনাতন হিন্দুধমার্লম্বীরা প্রস্তুতি নিচ্ছে দূর্গা উৎসব পালনের । তিনি আরো জানান, ইতি মধ্যে হিন্দু র্ধমালম্বীরা নতুন জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকেটা শুরু করে দিয়েছে। কেউ আবার অশ্রিম শুভেচ্ছাসহ নিমন্ত্রন দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছে, শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পতিটি পূজামন্ডপ গুলোতে বারতি নজরদারি বাড়ানো হবে।  পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা চাঁদুরে ঢাকা থাকবে। এবং প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সিসি ক্যামারা স্থাপনের জন্য পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের র্নিদেশনা দেওয়া হয়েছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বন্দর থানা মিলনায়তনে বন্দর উপজেলা পূজা উদয়াপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...