নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ইসরাইলীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
প্রতিবাদ / বন্দরে ইসরাইলীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ন্যায্য অধিকার আদায়ে হামাস যোদ্ধাদের শুভ কামনা ও ইসরাইল কর্তৃক গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শুক্রবার ( ১৩ই অক্টোবর) বাদ জুমা বন্দর থানা উলামা পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন। এসময় বক্তব্য রাখেন মাওলান জাকির হোসাইন কাসেমী সেক্রেটারী উলামা পরিষদ নাঃগঞ্জ জেলা, মুফতী সগীর আহমাদ মুহতামীম শাহজাদী মাদরাসা, মুফতী রিয়াজুল হক ইমাম বন্দর বাসট্যান্ড জামে মসজিদ, মুফতী সালমান রাফিকী ইমাম বন্দর শাহী জামে মসজিদ,
মাওঃ শাহজালাল মুহতামিম বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা, মুফতী কামরুল হাসান ইমাম রাজবাড়ী জামে মসজিদ, মুফতী শরীফুল ইসলাম মুহাজেরী ইমাম হাফেজীবাগ জামে মসজিদ, মুফতী বিন ইয়ামীন ইমামকেন্দ্রিয় জামে মসজিদ, মুফতী সাইফুল ইসলাম ইমাম রূপালী জামে মসজিদ, মুফতী মাহবুবুর রহমান ইমাম ছালে নগর জামে মসজিদ, মুফতী রবিউল ইসলাম ইমাম নূরবাগ জামে মসজিদ, মুফতী আব্দুল্লাহ আল-আমীন খতিব আমিন জামে মসজিদ।
বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলমানদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ফিলিস্তিনীদের পাশে দাড়িয়ে মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারের উদাত্ত আহব্বান জানান, পাশা-পাশি বলেন অবৈধ দখলদার ইসরাইল হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র। তাই সন্ত্রাসীদের পক্ষ নেওয়ায় ভারত ও আমেরিকার কঠোর সমালোচনা করেন। বক্তারা আরো বলেন, মুসলমানগণ শুধু অস্ত্র ও শক্তির বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেনা তাদের আসল পুঁজি হল ইমানী চেতনা তাই সকল মুসলমানের উচিৎ ফিলিস্তিনী যুদ্ধাদের জন্য বেশী বেশী দোয়া করা যেন আল্লাহ তাদের বিজয় দান করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...