নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চাকরি বহালের দাবিতে বন্দরে গার্মেন্টস শ্রমিকদের ২ ঘন্টা সড়ক অবরোধ
প্রতিবাদ / চাকরি বহালের দাবিতে বন্দরে গার্মেন্টস শ্রমিকদের ২ ঘন্টা সড়ক অবরোধ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ চাকরি বহালের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে রাজ ফ্যাশন গার্মেন্টস শ্রমিকরা মদনগঞ্জ-মদনপুর  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। এতে করে সড়কে শত শত গাড়ি আটকা পরে। পরে পুলিশ ও শ্রমিক আন্দোলনের নেতারা এসে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করে এবং অবরোধ প্রত্যাহার করে নেয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরের নবীগঞ্জ কাইতাখালী এলাকায় অবস্থিত রাজ ফ্যাশনের শ্রমিকরা বেতনের দাবিতে গত ২দিন যাবত কাজ বন্ধ করে বসে থাকে।
শ্রমিকরা মালিক পক্ষকে জানায় তাদের সমস্ত পাওনা বুঝিয়ে দিতে তারা আর এ গামের্ন্টেসে কাজ করবে না। শ্রমিকদের চাপের মুখে মালিক পক্ষ গত সোমবার দুপুরে শ্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দিলে শ্রমিকরা চলে যায়। গতকাল শ্রমিক আন্দোলনের নেতা শফিকুল ইসলামের ইন্ধনে শ্রমিকরা সকালে গামের্ন্টের গেইটে এসে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও শ্রমিক আন্দোলনের নেতা শফিকুল ইসলাম এসে মালিক পক্ষের সাথে বৈঠক করে শ্রমিকদের সড়ক থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করে।
শ্রমিকদের দাবি হলো মালিক পক্ষ তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে কিন্তু কারখানা বন্ধ করতে হলে তাদের নোটিশ ও কমপক্ষে ৩ মাসের বেতন দিয়ে বের করতে হবে। নয়তো তাদের চাকুরিতে বহাল করতে হবে। এ দাবি আদায়ের জন্য তারা সড়ক অবরোধ করেছে। শ্রমিক নেতা শফিকুল ইসলাম বলেন, আমাদের শ্রমিককে বাঁচাতে হবে সেই সাথে মালিকও বাঁচতে হবে। যেখানে শ্রমিকদের ক্রটি রয়েছে তাই শ্রমিকদের ক্রটি ক্ষমা করে মালিক পক্ষ তাদের পুনরায় চাকুরিতে বহাল করার অনুরোধ করলে মালিক অনুরোধ মেনে নিয়ে জানিয়ে জানিয়েছেন যেহেতু শ্রমিকদের কারণে আমার কাজ অন্যত্র চলে গেছে তাই নতুন কাজ আসলে তাদের পুনরায় চাকুরিতে নেয়া হবে। এ ব্যপারে গার্মেন্টস মালিক আনোয়ার হোসেন বলেন, আমি শ্রমিকদের বের করে দিতে চাইন। শ্রমিকরা স্বেচ্ছায় সকল পাওনা বুঝে নিয়ে চাকুরি ছেড়ে চলে গেছে। আর এ শ্রমিকদের কারনে আমার বায়ারও চলে গেছে। সময়মত বায়রদের কাজ দিতে পারিনি। তাই এখন কারখানা বন্ধ রাখতে হচ্ছে। নতুন কাজ পেলে পুরাতন শ্রমিকদের কাজে নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...