নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিক্ষোভ
বিক্ষোভ / বন্দরে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিক্ষোভ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে লাখ লাখ মুসল্লী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বন্দরে নবীগঞ্জ বাস স্ট্যান্ড ও ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মদনপুর বাস স্ট্যান্ডে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসরাইলী পন্য বর্জনসহ সরকারকে কঠোর ভাষায় প্রতিবাদসহ গাজায় মুসলামনদের সাহায্যসহ তাদের পক্ষে যুদ্ধে অংশ গ্রহণে জন্য আহবান জানান।
বক্তরা বলেন, আজ মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই হানাদার বর্বর ইয়াহুদী ইসরাইলকে সারা বিশে^র মুসলিম রাস্ট্রগুলি এক হয়ে কঠিন জবাব দিতে হবে। বদর যুদ্ধের ইতিহাস টেনে বক্তরা বলেন, মাত্র ৩১৩জন মুজাহিদ নিয়ে রাসুল (সে:) কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। সেই ইমান নিয়ে আজ গাজার মুসলমানের পাশে দাাঁড়াতে হবে। আলহাজ¦ মাওলানা বদরুল আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে নবীগঞ্জ, কদমরসুল, বাগবাড়ি, পূর্বপাড়া, কুশিয়ারাসহ আশপাশের মসজিদের ইমাম ও খতিবসহ হাজার হাজার মুসল্লী নবীগঞ্জ বাস স্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আমিনুল হক রিপন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা রবিউল আউয়াল,
মাওলানা দ্বীন ইসলাম আনসারী, মাওলানা হারুন, মাওলানা হুসেইন রেজা, মাওলানা জুিহরুল, মাওলানা আবু বক্তর সিদ্দিক, মাওলানা সাদ্দাম হোসেন ও হাজী মিজানুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া মদনপুর বাস স্ট্যান্ড হাফেজ মাওলানা মুফতি আক্তারুজ্জামানের নেতৃত্বে হাজার হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এ সময় কিছু ক্ষনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই স্থানে প্রায় লক্ষাধীক মুসল্লী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...