নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গাড়ি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুই মামলায় আরো ১৪ জন গ্রেপ্তার   
অগ্নিসংযোগ/ গাড়ি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুই মামলায় আরো ১৪ জন গ্রেপ্তার   
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বিএনপি ডাকা অবরোধের সময় ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রীল মিলের সামনে ২টি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ  ও হরতাল সর্মথনে মদনপুর টু মদনগঞ্জ সড়রকের ফুললহর এলাকায় ককটেল বিষ্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুই মামলায় সনিগ্ধ আসামী হিসেবে  আরো ১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩নং মামলায় ৭ জনকে ও অপর  ১(১১)২৩ মামলা  আরো ৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩ নভেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানায় রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলার সনিগ্ধ আসামীরা হলো, বন্দর উপজেলার হাজরাদী এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে দিদার হোসেন (৪৩) বন্দর উপজেলার ফুনকুল এলাকার সাদেক আলী মিয়ার ছেলে আজিম আহাম্মেদ (৩৯) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আলকাস সরদারের ছেলে নজরুল ইসলাম (৪৮) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মুসা (৪৩) একরামপুর এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৪০) ও বন্দর সিএসডি গেইট এলাকার মৃত রহিম বেপারী ছেলে মানিক (৩৮)।

বন্দর থানায় রুজুকৃত অপর ১(১১)২৩ নং মামলার আসামীরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী বড় জামে মসজিদ এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মামুন (৩৯) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে সালাম (৪২) একই এলাকার মৃত সিদ্দিক বেপারী ছেলে মিন্টু (৪০) বক্তারকান্দী এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে রফিজ উদ্দিন (৬৫) মালিবাগ মৃত ফজলুল হকের ছেলে আক্তার হোসেন (৪২) দেওলী এলাকার আমিনুল পলাশ (৩৮) ও নয়ানগর এলাকার খলিল মেম্বারের ছেলে উজ্জল (৩৮)। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা  বিএনপির নেতাকর্মী। উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা হরতালে বন্দরের ফুলহর এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং  ১লা নভেম্বর অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ আহাম্মেদ ও কামতাল তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক আল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় উল্লেখিত পৃথক ২টি মামলা রুজু করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...