নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহন-যাত্রীর চাপ
অবরোধ  / অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহন-যাত্রীর চাপ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই কম রয়েছে। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মহাসড়কের এমন রূপ আগে কখনো দেখা যায়নি।

জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে। সেজন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে হয়তো বাস পাবো না। কিন্তু মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।

আব্দুর রহমান নামের আরেক যাত্রী বলেন, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো আশা করছি।

সোলায়মান হোসেন নামের এক বাসচালক বলেন, অবরোধে ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারবো।

শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...