নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   হলি উইলস স্কুলে আনন্দঘন পরিবেশে চকলেট উৎসব অনুষ্ঠিত 
চকলেট উৎসব / হলি উইলস স্কুলে আনন্দঘন পরিবেশে চকলেট উৎসব অনুষ্ঠিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ গতকাল সোমবার আনন্দঘন পরিবেশে গোদনাইলে হলি উইলস স্কুলে ছাত্রছাত্রীদের চকলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। চকলেট উৎসবে স্কুলের সব ছাত্রছাত্রী হাত দিয়ে যে যত পারে চকলেট তুলে নিয়ে যায়। যে শিক্ষার্থী সবচেয়ে বেশী টকলেট তুলে নিতে পারে তাকে আরেকটি পুরস্কার দেয়া হয়। এবার ৩য় শ্রেনীর এক শিক্ষার্থী হাত দিয়ে ৭৪টি চকলেট তুলে রেকর্ড সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসবে অংশগ্রহন করে। চকলেট উৎসব শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভিন্ন ধরনের উৎসব যা এলাকার আর কোন স্কুলে করতে দেখা যায়না।
এবারের উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান, মজিবুর রহমান সাউদ ও সমাজকর্মী আবদুস ছালাম।
অনুষ্ঠানে বক্তৃতায় ফেরদৌসী বেগম ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি আনন্দময় পরিবেশে সৃজনশীল প্রতিযোগিতার অংশ নেয়া প্রয়োজন বলে অভিমত দিয়ে বলেন, ছাত্রছাত্রীদের আধুনিক ও বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে।
কাউন্সিলর রুহুল আমিন বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সরকারের সঙ্গে সঙ্গে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আমরা যদি যার যার অবস্থান থেকে শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার  হাত বাড়িয়ে দেই তবে আমরা ভবিষ্যতে যেমন সুনাগরিক পাবো তেমনি বাংলাদেশ উন্নতির শিখরে উঠতে পারবে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...