নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ১০ প্রকল্পে নগর ভবন ৯৭ কোটি ৫৭ লক্ষ টাকায় নির্মিত
এনসিসি / প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ১০ প্রকল্পে নগর ভবন ৯৭ কোটি ৫৭ লক্ষ টাকায় নির্মিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর মধ্যে একটি হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন।
নগর ভবন উন্নত কর্মপরিবেশ সৃষ্টি ও জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১০ তলা নগর ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণের কাজ শুরু করা হয় । ভবন নির্মাণের ফলে আধুনিক , পরিবেশবান্ধব ও সম্প্রসারিত কর্মস্থল তৈরি হয়েছে , নাগরিক সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি উত্তম সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে ।
এ ভবন নির্মাণে নিজস্ব তহবিল হতে ৭২ কোটি ৪৬ লক্ষ এবং সরকারি তহবিল হতে ২৫ কোটি ১১ লক্ষ টাকা ব্যয় হয়েছে । প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয় ৯৭ কোটি ৫৭ লক্ষ টাকা । প্রকল্পের কাজ ডিসেম্বর ২০২২ – এ সমাপ্ত হয়েছে । #
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় । পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা . সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন । তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...