নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি !
ভাড়া বৃদ্ধি / বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি !
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে ভূক্তভোগী ভাড়াটিয়াগন। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দরের রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‌্যালী আবাসিক, লেজারার্স ও একরামপুর ইস্পাহানী এলাকাসহ তার আশে পাশের এলাকা গুলোতে অন্যান্য বছরের তুলনায় আসন্ন ২০২৪ ইং সালে বাসা ভাড়া অতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে।

অর্থ লোভী বাড়ী ওয়ালারা ভাড়াটিয়াদের বিভিন্ন ভাবে জিম্মি করে বছর গুরে এলে নানা অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে আসচ্ছে। কথায় কথায় বাড়ী ভাড়া বৃদ্ধি এখন বন্দরের ভাড়াটিয়াদের কাছে এক দুঃস্বপ্ন। এ ব্যপারে বন্দর সালেনগর এলাকার হালিমা নামে এক গৃহবধূ এ প্রতিনিধিকে জানিয়েছে, আমাদের বাড়ওয়ালা বছর এলেই বিদুৎ, গ্যাসের অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে থাকে। এ বছরেও এর কোন ব্যতিক্রম হয়নি। দুঃখের বিষয় হল অবরোধ ও হরতালের কারনে এ মাসে তেমন কোন রোজগার করতে পারেনি আমার স্বামী। যে কারনে গত মাসের বাড়ী ভাড়া বকেয়া আছে। নানা অভাব অনাটনের মধ্য দিয়ে আমাকে সংসার চালাতে হচ্ছে । এর মধ্যে আবার এ মাসের অতিরিক্ত বাড়ীভাড়া দিতে হবে।

জানা গেছে, বাড়ীভাড়া নিয়ন্ত্রনের জন্য  আইন রয়েছে। তবে ১৯৯১ সালের বাড়ীভাড়া আইনের কোন প্রয়োগ নেই। এমন কি বাড়ীভাড়া মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। তাই ভাড়াটিয়াদের স্বার্থরক্ষার কেউ চেষ্ট করছে না। বন্দরের মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ হল ভাড়াটিয়া। অর্থলোভী বাড়ীওয়ালাদের  যখন খুশি তখন বাড়ী ভাড়াবৃদ্ধি থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ভাড়াটিয়াগন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...