নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ছাত্র ফ্রন্টের উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভাল উদ্যোগ / ছাত্র ফ্রন্টের উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকাল ১১ টায় আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তন (পরীক্ষণ হলে) অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ছাত্র নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব নাছিমা সরদার প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতি বছর  শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে থাকে। প্রতি বছর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ১০ থেকে ১২ লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়ে  থাকে কিন্তু শিক্ষার্থীদের দেহ-মন গড়ে তোলার জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া হয় না। ক্রমাগত শিক্ষার মানকে নিচে নামিয়ে দেয়া হচ্ছে এবং শিক্ষাকে বানানো হয়েছে বাণিজ্যিক পণ্যে। যার যত বেশি টাকা আছে সে তত দামি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করতে পারবে, আর যার টাকা নেই সে  শিক্ষা থেকে ঝড়ে পরবে। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে। নারায়ণগঞ্জ জেলা সারা দেশের মধ্যে ধনী জেলা। এই জেলায় এখনও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নির্মাণ করতে পারেনি শাসকগোষ্ঠি।
প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পাড়ি জমাতে হয় ভিন্ন ভিন্ন জেলায়। বই, খাতা, কলমসহ সকল নিত্যপণ্যের দাম আকাশ চুম্বি।
নেতৃবৃন্দ নবীনবরণ অনুষ্ঠানে আরও বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার সাম্প্রদায়িকীকরণ-বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, জনগনের মতামতকে অবজ্ঞ্যা করে একতফা নিবার্চনী তফসিল ঘোষণা করা হয়েছে তা অবিলম্বে বাতিল ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পদত্যাগ করতে হবে এবং র্নিদর্লীয় তদারকি সরকারের অধিনে নিবার্চন দিতে হবে।  নেতৃবৃন্দ ভোট ও ভাতের অধিকার রক্ষা ও একই সাথে শিক্ষা রক্ষার সকল গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...