নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বক্তাবলীতে জয়নাল মন্ডল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন 
মানববন্ধন / বক্তাবলীতে জয়নাল মন্ডল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর ও জাজিরার বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল মন্ডল হত্যার প্রধান আসামি সামেদ আলী সহ সকল আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আকবরনগর সহ বক্তাবলী ইউনিয়ন বাসী।
বুধবার(৬ নভেম্বর)  সকাল ১১ টায় আকবর নগর গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ জাকির হোসেন, দেলোয়ার হোসেন মেসি, ফুলু মাদবর, দিল মোহাম্মদ দিলু, মোতালিব, ইয়ার আলী, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আলমগীর হোসেন, মোঃ মন্নাফ,কবির হোসেন, মোহাম্মদ নিজাম,মোঃ জুয়েল, বাদল বেপারী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন,আকবর নগর সহ বক্তাবলীর মূর্তিমান আতঙ্ক হাজী সামেদ আলী ও তার পুত্রদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় দিনযাপন করতো।
গত এক বছর যাবত সামেদ আলীর পরিবার সহ তার সহযোগীরা এলাকা ছাড়া  হওয়ায় বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।
গত এক বছর এলাকায় কোন বিচার সালিশ ও থানায় মামলা মোকাদ্দমা হয় নাই। এতে প্রমাণ হয় সামেদ আলী এলাকায় থাকলে অশান্তি বিরাজ করে না থাকলে শান্তি বহাল থাকে।
বক্তারা আরো বলেন,সামেদ আলীর বউ এসপি ও ডিসি অফিসের সামনে মানববন্ধন করে বলে আমরা এলাকায় গেলে খুনাখুনি হবে হলে হোক।
আমরা এলাকায় যাবো। সামেদ আলী আওয়ামী লীগের নাম ব্যবহার করে গত ৪০ বছর চাঁদাবাজি, খুন, মারামারি, লুটপাট,অগ্নিসংযোগ, তার ছেলেরা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এবং নানান অপকর্ম করে আসছে।
বর্তমানে সামেদ আলী বাহিনী বক্তাবলীতে না থাকায় মানুষ অনেক সুখে শান্তিতে আছে। সামেদ আলী বাহিনী যেন আর কখনো এলাকায় ফিরতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।  সামেদ আলী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ব্যবসায়ী জয়নাল মন্ডল হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ ও আসামিদের ফাঁসির দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সামেদ আলী ও তার বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...