নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে বাল্কহেড শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার 
কর্মবিরতি প্রত্যাহার / নারায়ণগঞ্জে বাল্কহেড শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর কথিত বালুমহাল ইজারাদার কর্তৃক নৌ চলাচলের বাধা প্রদান, শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি করা ও নির্যাতন বন্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে নৌ পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জের শান্তিনগরস্থ শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে নৌ পুলিশের উর্ধ্বতনরা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে মালিক ও শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

ওই বৈঠকে নারায়ণগঞ্জের বন্দর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলাগাছিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ, মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মুন্সিগঞ্জের গজারিয়া নৌ থানার ইনচার্জসহ বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর কথিত বালুমহাল ইজারাদার কর্তৃক নৌ চলাচলের বাধা প্রদান, শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি করা ও নির্যাতন বন্ধ এবং নৌ পুলিশের কিছু সদস্যদের ব্যক্তিস্বার্থে বাল্কহেড শ্রমিকদের নামে মিথ্যা মামলা, মাসোহারা নেয়া ও হয়রানি বন্ধের দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জের শান্তিরচরে শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ করে কর্মবিরতি পালনের ডাক দেয় শ্রমিকরা। ওই সময় বাল্কহেড শ্রমিকরা অবিলম্বে নৌ শ্রমিকদের নিরাপত্তা দেয়া না হলে কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, বালুমহাল ইজারার নামে আফসু চেয়ারম্যানের গ্রুপ, রাসেলের গ্রুপ, আল ইসলামের গ্রুপসহ একাধিক গ্রুপ নৌ শ্রমিকদের উপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। দ্রুত শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ওই কর্মবিরতি পালনের ঘোষণার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর, কলাগাছিয়া, মুন্সিগঞ্জের মুক্তারপুর ও গজারিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ মদনগঞ্জের শান্তিরচরে আসেন। এসময় বাল্কহেড মালিক ও শ্রমিকরাও সেখানে উপস্থিত ছিলেন। ত্রিপক্ষীয় বৈঠকে নৌ পুলিশের পুলিশ সুপারও অনলাইনে সংযুক্ত ছিলেন। বৈঠকে শ্রমিকরা তাদের নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন এবং নৌ পুলিশের উর্ধ্বতনদের কাছে প্রতিকার দাবি করেন। পরে নৌ পুলিশের উর্ধ্বতনরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তায় পুলিশের টহল আরো বাড়ানোর আশ^াস দেন। এসময় নৌ পুলিশের উর্ধ্বতনরা বালুমহালের ইজারাদারের সঙ্গেও মুঠোফোনে কথা বলেন। বালুমহালের ইজারাদারও ভবিষ্যতে শ্রমিকদের উপরে কোন ধরনের নির্যাতন হবেনা বলে আশ্বাস দেন। পরে নৌ পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল থেকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শ্রমিকরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...