নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে প্রতারক আদম বেপারী মোর্শেদ বেপরোয়া | ভুক্তভোগীরা সর্বস্বান্ত
আদম বেপারী / বন্দরে প্রতারক আদম বেপারী মোর্শেদ বেপরোয়া | ভুক্তভোগীরা সর্বস্বান্ত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে আদম বেপারী মোরশেদ বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এ প্রতারকের  খপ্পরে পড়ে শ্রী রতন দে নামে এক ব্যক্তি নিঃস্ব হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে প্রতারক আদম বেপারী মোর্শেদকে আসামি করে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । প্রতারক আদম বেপারী মোর্শেদ মিয়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত ছগির হোসেন ওরফে ছাগের মিয়ার ছেলে।

জানা গেছে,  গত দেড় বছর পূর্বে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেনগর এলাকার  শ্রী রতন দে তার ভাগ্নিা সজীব বাড়ৈইকে সৌদি আরবে পাঠানোর নাম করে ২ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয প্রতারক উল্লেখিত আদম বেপারী মোর্শেদ। পরে আদম বেপারী টাকা নিয়ে  সজিব বাড়ৈইকে বিদেশে না নিয়ে উল্লেখিত টাকা দেই দিচ্ছি বলে  আত্মসাতের পাঁয়তারা করে আসছে।

এর ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর বেলা ১১ টায় পাওনাদার শ্রী রতন দে প্রতারক আদম বেপারী মোর্শেদের নিকট তার পাওনা টাকা চাইলে ওই সময় প্রতারক আদম বেপারী ক্ষিপ্ত হয়ে পাওনাদারকে  অকথ্য ভাষায় গালিগালি করে হত্যার হুমকি দেয়। এলাকাবাসী জানিয়েছে, প্রতারক মোর্শেদ দীর্ঘদিন ধরে আদম ব্যবসার  নামে জেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণকে প্রতিনিয়ত ধোকা দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতারক আদম বেপারী মোর্শেদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ করেছে ভুক্তভোগীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...