নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া
বেপরোয়া / আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে  আলোচিত ক্যাপ রোমান হত্যা মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী অনিক বাহিনীগং আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলে  অভিযোগ পাওয়া গেছে। অনিক বাহিনী প্রধান সন্ত্রাসী অনিক ক্যাপ রোমান হত্যা মামলায় বর্তমানে জেলে হাজতে থাকলেও  তার অনুপস্থিতে তার অনুগতরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছে,  সন্ত্রাসী অনিক বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ঘারমোড়া, চর-ঘারমোড়াসহ বিভিন্ন এলাকার সাধারন জনগন। সন্ত্রাসী অনিক জেল হাজতে থাকার কারনে তার অপরাধ সম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তার পিতা মহিদ ও তারেই সন্ত্রাসী ছোট ভাই সিফাত গং।

উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড  চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এক ওরশ মোবারক অনুষ্টানে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনিক বাহিনী সন্ত্রাসী হামলা ২ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  আহতরা হলো সজিব (২৮) ও রিফাত (২৫)। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। এ ঘটনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক সজিবের বড় ভাই ওমর ফারুক বাদী হয়ে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে অনিক বাহিনী সেকেন্ড ইনকমান্ড সিফাত, মাহাবুব, রহিম বাদশা, জাহাঙ্গীর, মামুন, মিনান ও নাটেরগুড় মহিদের নাম উল্লেখ্য করে আরো, ৮/১০ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ছেলে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে ঘারমোড়া এলাকাসহ এর আশেপাশে এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে সন্ত্রাসী অনিক বাহিনী। উল্লেখিত সন্ত্রাসীরা  ঘারমোড়া এলাকায় আজমীর ওসমানের বিশাল ছবি সাটিয়ে অফিস  হিসেবে ব্যবহার করে সেখানে টর্চার সেইল গড়ে তোলে  দীর্ঘ দিন ধরে অনৈতিক কান্ড চালিয়ে আসছে। উল্লেখিত সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ঝনঝনানি  শব্দে প্রতিনিয়ত আতংকিত হচ্ছে সাধারন মানুষ। অভিযোগের বাদী ওমর ফারুক জানায়, সন্ত্রাসী অনিক জেলে বসে অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে।  অনিক বাহিনী কবল থেকে রেহাই পাওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজের জরুরী হস্তক্ষেপ কামনা করেছ সচেতন মহল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...