নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে ফরমালিন ও রাসায়নিক মুক্ত মাছ বিক্রির তাগিদ
সচেতনতা / নারায়ণগঞ্জে ফরমালিন ও রাসায়নিক মুক্ত মাছ বিক্রির তাগিদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ভেজাল, ফরমালিন ও রাসায়নিক দ্রব্য মুক্ত মাছ বিক্রির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৪ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ ৩নং মাছঘাটে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক আলোচনা সভায় ভেজাল, ফরমালিন ও রাসায়নিক দ্রব্য মুক্ত মাছ বিক্রির বিষয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হকের উপস্থিত থাকার কথা থাকলেও রির্টানিং অফিসার হিসেবে নির্বাচনী দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কবীর, ৩নং মাছঘাটের ইজারাদার শিবলী মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন প্রমুখ।

সভায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদ উল্লাহ জানান, ১৯৬৮ সাল থেকে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের অধীনস্থ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ৩নং মাছঘাট দিয়ে মাছ লোড আনলোড করা হচ্ছে।

সভায় বক্তারা মাছ ব্যবসায়ীদের ফরমালিন ও রাসায়নিক দ্রব্য মুক্ত মাছ বিক্রির বিষয়ে তাগিদ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...