নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বকেয়া বেতনের দাবিতে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ
অসন্তোষ / বকেয়া বেতনের দাবিতে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জ বন্দরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসুন্তুোষ দেখা দিয়েছে।  বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় বন্দর উপজেলার হরিপুরস্থ পারটেক্স পার্টিকেল বোর্ডের সামনে উল্লেখিত শ্রমিকরা  এ বিক্ষোভ করে।  বিক্ষোভের  খবর পেয়ে বন্দর থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য দুপুরে পারটেক্স ষ্টার গ্রুপের ভিসি বরাবর লিখিত ভাবে আবেদন করে।
বিক্ষুদ্ধ শ্রমিকেরা গণমাধ্যমকে জানায়, আমরা দীর্ঘ দিন ধরে  হরিপুর পারটেক্স পাটিকেল বোর্ডে সুনামের সাথে চাকুরি করে আসছি।

দু:খের বিষয় হচ্ছে গত অক্টোবর ও নভেম্বর এবং চলতি মাস ডিসেম্বর মাসে পারটেক্স পার্টিকেল বোর্ড  কর্তৃপক্ষ  আমাদের বকেয়া বেতন আটকিয়ে দেয়। গত ২ বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি করেনি। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে বকেয়া  বেতন না পাওয়ার কারনে উল্লেখিত কোম্পানি শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডে শ্রমিক ইসমাইল মিয়া ক্ষোভ  প্রকাশ করে আরো জানান, সাধারন শ্রমিকদের দাবি ধাওয়া লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের প্রথম দাবি হলো অনতি বিলম্বে ৩ মাসের বকেয়া বেতন চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে পরিশোধ করতে হবে। ওয়ার্কার ও স্টাফদের প্রতি বছর জানুয়ারিেত বেতন বৃদ্ধি করতে হবে। আগামী ২০২৪ইং সালে জানুয়ারিতে ওয়ার্কার ও স্টাফদের বেতন ৪ হাজার টাকা বৃদ্ধি করতে হবে। ২০১৮/ ২০১৯ সালের মেডিকেল বিল পরিশোধ করতে হবে। প্রতি মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে বেতনাদি পরিশোধ করতে হবে। প্রভিডেন্টফান্ড এর ১৯% বকেয়া টাকা পরিশোধ করতে হবে।

এছাড়াও আমাদের দাবি দেওয়া কারনে যদি কোন ওয়ার্কার ও স্টাফদের চাকরিচ্যুত করা হলে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয়।
এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডের জি.এম. তোফাজ্জল হোসেনের সাথে আলাপ কালে তিনি জানান,বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।  শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে  শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...