নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে মেরিন ক্যাডেটদের দক্ষ হিসেবে গড়ে তোলার আহবান
আহবান / নারায়ণগঞ্জে মেরিন ক্যাডেটদের দক্ষ হিসেবে গড়ে তোলার আহবান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনস্থ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় শীতলক্ষ্যার তীরে অবস্থিত ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের মেরিন শিক্ষানবিস ক্যাডেটদের দক্ষ হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) কমান্ডার এম রফিউল হাসাইন(ট্যাজ), পিএসসি, বিএন(অব:)। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে প্রতিষ্ঠানটির মেরিন শিক্ষানবিসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ-২০২৩ এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহবান জানান।

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিইপিটিসি) ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠান দেখে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন এবং ক্যাডেটদেরকে এখন থেকে নৌপথে নৌযান পরিচালনায় দক্ষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে। যাতে করে নৌ পথের দুর্ঘটনার পরিমান জিরো টলারেন্স এ নেমে আসে। ডিইপিটিসি’র অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ শাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বরফকলস্থ নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড চীফ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির। এছাড়াও নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদ উল্লাহসহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ বলেন যে, এরূপ দক্ষ ক্যাডেট এর মাধ্যমে নৌযান পরিচালনা করা হলে ভবিষ্যতে নৌ পথের চলাচল নিরাপদ ও সাশ্রয়ী হবে।
অনুষ্ঠান শেষে কমান্ডার এম রফিউল হাসাইন নারায়ণগঞ্জ নদী বন্দর অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমান্ডার এম রফিউল হাসাইনকে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক ও উপ পরিচালকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...