নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বিনামুল্যের বই বিতরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাহমুদুল হক
বই উৎসব / বিনামুল্যের বই বিতরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাহমুদুল হক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

ছাত্রছাত্রীরা যত বেশী পড়াশোনা করবে জীবন ও

জগত সম্পর্কে তত বেশী জানতে-বুঝতে পারবে

নিজস্ব প্রতিনিধি

আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার নারায়ণগঞ্জে সরকারের বিনামূল্যের বই বিতরণ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল হক কুতুবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা শাখা), উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান. সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম, তাসলিমা আখতার, নূরুন্নাহার বিউটি,রেবেকা সুলতানা প্রমুখ।

জেলা প্রশাসক মাহমুদুল হক অনুষ্ঠানে তার বক্তৃতায়  ছাত্রছাত্রীদের আরো বেশী করে পড়াশোনায় মনযোগী হওয়ার আহবান জানান। তিনি বলেন, ছাত্রছাত্রীরা যত বেশী পড়াশোনা করবে জীবন ও জগত সম্পর্কে তত বেশী জানতে-বুঝতে পারবে। তিনি শিশুদের পাঠাগারে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।

তিনি নতুন পাঠ্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, শিশুদের উপর বইয়ের বোঝা কমিয়ে শিক্ষাকে জীবনমুখি করার জন্যই নতুন পাঠক্রম চালু করা হয়েছে। এ পাঠ্যক্রম শিশুদের আরো মেধাবী ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।

এ বছর (২০২৪ শিক্ষাবর্ষ)  নারায়নগঞ্জ জেলার  ৫ উপজেলায় বাংলা মাধ্যম ১ হাজার ৭শ’ ২১টি এবং ইংরেজী ভার্সন ২০টি মিলে মোট ১ হাজার ৭শ’ ৪১টি স্কুলের ৩ লাখ ১ হাজার ১১৭জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ১৪ লাখ বই বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে স্কুলগুলো ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী বই  উপজেলা শিক্ষা অফিস থেকে পেয়ে গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...