নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক ২ জনের জেল
জেল / ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক ২ জনের জেল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক দুই কর্মীকে ২ বছরের জেল দিয়েছেন আদালত।

রবিবার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন দুই যুবক৷ পরে তাদের কারাদন্ড প্রদান করেন আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মোঃ ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তারা স্থানীয়ভাবে শামীম ওসমানের কর্মী বলে পরিচিত।

 

নির্বাচনী মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

 

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এছাড়া নির্বাচনী মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও ২ বছরের সাজা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের এক সমর্থককে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় একই দন্ড প্রদান করেন পৃথক দুই বিচারিক আদালত। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...