নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ২২ জানুয়ারী সাংবাদিক ও শিক্ষানুরাগী আবদুস সালামের ৬৭ তম জন্মদিন 
শুভ জন্মদিন / ২২ জানুয়ারী সাংবাদিক ও শিক্ষানুরাগী আবদুস সালামের ৬৭ তম জন্মদিন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়নগঞ্জের অন্যতম সাংবাদিক ও শিক্ষানুরাগী আবদুস সালাম আজ (২২ জানুয়ারী) ৬৭ বছরে পড়লেন। ১৯৫৮ সালের ২২জানুয়ারী সাংবাদিক আবদুস সালাম নারায়নগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মরহুম চাঁন্দ মিয়া শহরের একজন প্রতিষ্ঠিত পাট ব্যবসায়ী ছিলেন। পাঁচভাই দুই বোনের মধ্যে সালাম ৬ষ্ঠ।
বড় ভাই মরহুম আবদুর রউফ আল আরাফাহ ব্যাংকের ম্যানেজার,মরহুম আবদুল হাই বাংলাদেশ পাট করপোরেশনের উপ মহাব্যবস্থাপক,মরহুম আবদুর রশিদ বাংলাদেশ পাটকল করপোরেশনের জেনারেল ম্যানেজার ছিলেন। এছাড়া আর একভাই দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
 সে নারায়নগঞ্জ হাই স্কুল এবং তোলারাম কলেজে থেকে পড়াশুনা শেষ করে চাকরী জীবন শুরু করেন আদমজী জুট মিলে। এসময় দৈনিক রুপালী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।পরে তিনি এটিএন বাংলা,এটিএন নিউজ,দৈনিক ইনকিলাব,দৈনিক যুগান্তর,দৈনিক অর্থনীতি প্রতিদিন এবং দৈনিক বাংলায় কাজ করেন। বর্তমানে তিনি এটিএনবাংলা ,এটিএন নিউজ এবং দৈনিক বাংলার নারায়নগঞ্জ প্রতিনিধি  হিসেবে কর্মরত আছে। পাশাপাশি আবদুস সালাম নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং নারায়নগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।
শিক্ষানুরাগী আবদুস সালাম বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান,নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এবং নারায়নগঞ্জ চারুকলা ইনিষ্টিউট পরিচালনা পরিষদের সদস্য। এছাড়াও তিনি নারায়নগঞ্জ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতাকালীন যুগ্ম সাধারন সম্পাদক ও পলাশ সাহিত্য সাংস্কৃতিক সংঘঠনের সাবেক সাধারন সম্পাদক ছিলেন ।  আবদুস সালাম লিও ক্লাব অব নারায়নগঞ্জ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি,লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটির সাবেক সভাপতি এবং বর্তমানে লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের রিজিওন চেয়ারম্যান ( হেড কোয়ার্টার) হিসেবে দায়িত্ব পালন করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...