নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে ইউএনও ছাড়াই চলছে উপজেলার কার্যক্রম 
শূন্যপদ / বন্দরে ইউএনও ছাড়াই চলছে উপজেলার কার্যক্রম 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা পরিষদে গত ১৫ দিন ধরে ইউএনও নেই। উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করায়  এ শুণ্যতা সৃষ্টি হয়েছে। উপজেলায় এ্যাসিল্যান্ডকে দিয়ে ভারপ্রাপ্ত ইউএনও’র কাজকর্ম চালানো হচ্ছে। ফলে চরম  ভোগান্তিতে পড়েছেন বন্দরবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ইউএনওদের বদলি প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন । এরই পরিপ্রেক্ষিতে বন্দর ইউএনও বিএম কুদরত এ খুদাকে ফরিদপুরে বদলি করা হয়। এরপর   চলতি বছরের ৫ই জানুয়ারি  ইউএনও  মাজহারুল ইসলাম  বন্দরে যোগদান করেন। তিনি গত ৭ই জানুয়ারি  নির্বাচনে দায়িত্ব পালন করে গত ১০ই জানুয়ারি উচ্চ শিক্ষার জন্য  বিদেশ চলে যান।

এরপর ১৫ দিন ধরে বন্দরে  ইউএনও’র পদটি শুন্য রয়েছে। এদিকে বন্দরের এ্যাসিল্যান্ডকে দিয়ে ইউএনও’র কার্যক্রম চালানোর কারণে সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। ইউএনওর অনুপস্থিতিতে  স্থবিরতা নেমে এসেছে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে। ৯ টা- ৫টা অফিস টাইম হলেও কেউ সময় মতো অফিস করছেন না। বেলা ১২ টার পরও অনেককে সিটে পাওয়া যায় না। এদিকে প্রতিদিনই জমির খাজনা, খারিজ ও নামজারীতেও মানুষজন ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...