নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   নাসিকের ২৭ নং ওয়ার্ডে টিসিবির ৪শ কার্ডের মালামাল গায়েব ? 
আত্মসাতকরী কে / নাসিকের ২৭ নং ওয়ার্ডে টিসিবির ৪শ কার্ডের মালামাল গায়েব ? 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে টিসিবির ন্যায্য মূলে পন্য মধ্যবিত্ত ও গরিব অসহায় জনসাধারণ ক্রয় করেন। সরকারের পক্ষ থেকে এই সুযোগ পেয়ে সাধারণ মানুষ একটু উপকৃত হলেও নারায়ণগঞ্জ বন্দর নাসিক ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজের কার্যক্রমে নানা বির্তক রয়েছে। প্রায় ৩ হাজার কার্ডের মধ্যে প্রায় ৪শ’ শত কার্ডের মাল গায়েব হয়ে যায়। জনগণ তার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসা করিলে নানা অযুহাতে জনসাধারণকে দমক দিয়ে ফিরিয়ে দেন। পরবর্তীতে দেখা যায় এই কার্ডের ব্যাপার নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২৭ জানুয়ারি বেলা ১১টায় টিসিবির পণ্য নিয়ে গাড়ি তার বাড়ির সামনে পুকুর পাড়ে রেখে তার ছেলে ফরহাদ, তামিম তাদের সঙ্গীদের নিয়ে প্রায় ৪শ’ শত কার্ডের মাল পাচার করে নিয়ে যায়।

গাড়ির উপরে দাড়িয়ে থাকা টিসিবি পণ্যের ডিলার ইসমাইলের সামনে থেকে প্রতিবারই ৪শ টিসিবির পণ্য গায়েব হয়ে যায়। সে গায়েব হওয়া মাল তাদের পুকুরের উত্তর পাশে বড় গোডাউনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী বাড়ির জামালের কথিত স্ত্রী মমতাজের ঘরে নিয়ে কিছুটা রাখে বাকিটা গোডাউনে, পরে রাতের আঁধারে এ মাল অন্যত্র চলে যায়। গত ৩১ জানুয়ারি একই ঘটনা ঘটলে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও তার স্বামী প্রতিবাদ করিলে তার দুই ছেলে ও তার এক সহোদর ভাই মোঃ শহিদ তাদের গালিগালাজ করে। মহিলা কাউন্সিলর ও কিছু ভোক্তভোগীরা উপায়ন্তর না পেয়ে তাৎক্ষণিক বন্দর উপজেলার নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আলজিহান কে মুঠোফোনে ঘটনা জানালে তাৎক্ষণিক বন্দর থানার নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ কিছু মানুষ উপস্থিত থাকিলেও ভবিষ্যতের টিসিবির পণ্য পাবে কিনা এবং মারধর করবে কিনা এই চিন্তা-চেতনা নিয়ে অনেকেই মুখ খোলেনি। কারণ তার দুটি ছেলে বিগত ২০১৪ সালে তাদের তুলার গোডাউনে সিকিউরিটি গার্ডের চাকুরী করতো মদনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের একজন বয়স্ক লোক। তিনি এই মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তাকে নৃশ্বংস ভাবে হত্যা করা হয়। পরে বিষয়টি কাউন্সিলর ধামা চাপা দেয়। এ ছাড়াও প্রত্যেক তারিখে তার নিকটতম আত্মীয়-স্বজনকে ১০/১২ টি কার্ড দিয়ে মাল নিয়েও পাচার করে বলে অভিযোগ রয়েছে। সাধারণ জনগণ পরবর্তীতে খালী কার্ড হাতে বাসায় চলে যান। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও তার স্বামীর নিষেধাজ্ঞা ত্বোয়াক্কা না করে উল্টো তাদের সাথে অশ্নীল আচরণ করে এবং তার ভাই শহিদ ও তার ছেলে তামিম মারধরের হুমকী দেন।

যা স্থানীয় মানুষ মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকে অবগত করেন। ভোক্তভোগীরা মেয়র ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতাসহ ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। এছাড়া সামাজিক বিচারের ক্ষেত্রেও মোটা অংকের টাকা না দিলে সে সামাজিক বিচার নিয়ে গড়িমসি করেন। যার ভোক্তভোগী মুরাদপুরের নুরু ও তার ছেলে শামীম। এছাড়া জানা যায় কাউন্সিলরের সহযোগি তামিমের সকল অশ্নীল কাজের সহযোগিতা করেন জামালের কথিত স্ত্রী মমতাজ। সমাজের সকল কার্যক্রম ও টিসিবির পণ্য সঠিক ভাবে পাওয়ার জন্য মেয়র ও জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সুবধাবঞ্চিত মানুষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...