নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জাকির খানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
মুক্তির দাবি / জাকির খানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাকির খান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।সোমবার (৫ ফেব্রয়ারী) সকালে চাঁনমারিস্থ নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়।মিছিলটি চাঁনমারি থেকে বের হয়ে শহরে প্রবেশ করেই ‘জাকির খানের মুক্তি চাই’ শ্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে মধ্যদিয়ে শেষ হয়।ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় আদালতে জাকির খানকে উপস্থিত করেনি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ।মিছিলে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন,

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইমরান, সিনিয়র সহ সভাপতি মুন্সি মোঃ শাহ জালাল, সহ সভাপতি হাসান মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহীম , প্রচার সম্পাদক শাকিল আহাম্মেদ, সদস্য মোঃ জামরুল সৈকত, সোহাগ রাজ, জুনায়েদ শুভ, রুবেল, রবিউল, আরমান, হৃদয়,মিঠু, বারেক, নারায়ণগঞ্জ সদর থানা বি এন পির সাবেক যুগ্ম আহবায়ক লিংকন খান, ১৬ নং ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক কাঞ্চন আহাম্মেদ, মহানগর ছাত্রদল নেতা সিমান্ত, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ সালেহ আহাম্মেদ রনি, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কাইয়ুম, মোঃ কামাল সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...