নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র এডহক কমিটি হাইকোর্টের আদেশে বাতিল
আদেশ / নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র এডহক কমিটি হাইকোর্টের আদেশে বাতিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলকে এডহক কমিটির সভাপতি করে গঠিত কমিটি বাতিল করেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবউল্লাহ’র বে  এক আদেশে এ রায় প্রদান করেন। আদেশে বলা হয়, গত ২৪জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে ঢাকা শিক্ষাবোর্ড থেকে অনুমোদিত এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার জন্য রুল জারি করেন।
রুলে বলা হয়, এডহক কমিটির সভাপতি চন্দন শীল হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ৪র্থবারের মতো সভাপতি মনোনীত হয়েছেন যা আদেশ বহিভর্‚ত। অপরদিকে চন্দনশীলকে যাতে ভবিষ্যতে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতির মনোনয়ন না দেয়া হয় এজন্য আদেশ দেয়া হয়েছে এবং একই আদেশে আগামী তিনমাসের মধ্যে নতুন গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়। কেনো যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করা হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের বর্তমান গভর্নিং বডি’র মেয়াদ আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু গভর্নিং বডি’র মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। অজ্ঞাত কারনে গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন না করে গোপনে গত ২৪ জানুয়ারি ঢাকা শিক্ষাবোর্ড থেকে একটি এডহক কমিটির অনুমোদন নেয়া হয়। উক্ত এডহক কমিটিতে বিগত কমিটির সভাপতি চন্দন শীলকে সভাপতি করে ৪ সদস্যের এডহক কমিটির অপর সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, অভিভাবক প্রতিনিধি দেলোয়ারা বেগম মায়া এবং প্রধান শিক্ষক (পদাধিকার বলে)। নির্ধারিত সময়ে নির্বাচন না করে এডহক কমিটি গঠনের পর বর্তমান কমিটির অভিভাবক সদস্য সরকার আলম, ওয়াহিদ সা’দত বাবু ও দাতা সদস্য আবদুস সালাম হাইকোর্টে রিট দায়ের করেন।
পিটিশন নং- ১০৩৯/২০২৪ এর মাধ্যমে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে ব্যারিস্টার মেহেদী হাসান ও ব্যারিস্টার শাহেদ আহমেদ সাদী গতকাল মঙ্গলবার রীটের শুনানী করেন। শুনানীর পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবউল্লাহ’র বে  থেকে এ আদেশ জারি করা হয়। এ ব্যাপারে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান জানান, আগামী তিন মাসের মধ্যে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করতে হবে। একইসাথে বর্তমান এডহক কমিটির বৈধতা থাকবে না। তিনি জানান অপর এক আদেশে হাইকোর্ট বর্তমান সভাপতি চন্দন শীল ভবিষ্যতে এ স্কুল এন্ড কলেজের সভাপতি না হতে পারে সেজন্য নির্দেশনা দেন। উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কোনো সভাপতি পরপর দুইবারের বেশী সভাপতি হতে পারবেন না। এ আদেশ চন্দন শীলের ক্ষেত্রে প্রযোজ্য করেছেন হাইকোর্ট। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...