নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে গৃহবধূ হত্যাকান্ডের ঘটনায় মামলা |সন্দেহে আটক মা ও ছেলেকে আদালতে প্রেরণ 
হত্যাকান্ড / বন্দরে গৃহবধূ হত্যাকান্ডের ঘটনায় মামলা |সন্দেহে আটক মা ও ছেলেকে আদালতে প্রেরণ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে দিপালী রানী দাস (৩৮) নামে এক মধ্যবয়সী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে। এদিকে স্থানীয় জনতা জখমপ্রাপ্ত স্বামী শ্যামা চন্দ্র দাসকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন চন্দ্র দাস বাদী হয়ে গত শুক্রবার (১র্মাচ) দুপুরে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং – ৩(৩)২৪ ধারা- ৩০৭/ ৩২৬/ ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। এদিকে পুলিশ আটককৃত বাড়ির কেয়ারটেকার মা ফরিদা বেগম (৩৭) ও তার ছেলে সিয়াম (২০)কে উল্লেখিত মামলার সন্নিগ্ধ আসামী হিসাবে শনিবার (২ র্মাচ) দুপুরে আদালতে প্রেরণ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা হইতে শুক্রবার (১ র্মাচ) সকাল সাড়ে সাড়ে ৮টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর লেজার্স এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।নিহত দীপালী রাণী দাস ও আহত শ্যামা চন্দ্র দাসের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকায় বলে জানায় পুলিশ জানায়। আহত শ্যামা চন্দ্র দাস পেশায় একজন মুচি। নিহতের মেয়ে মলি জানান, তারা চার বোন। দুই বোন বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে। গত বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজছিল। মায়ের অনুমতি নিয়ে বোনকে নিয়ে তিনি বিয়ের অনুষ্ঠান দেখতে যান। । পরে সেখান থেকে এসে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন। সকালে মাকে গার্মেন্টসে যাবার জন্য ডাকতে গেলে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখি। পাশেই তার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মলি আরো জানায়, ফরিদার সাথে গ্যাসের চুলার রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্ব থেকেই তার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, নিহত দিপালী রানী দাস হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আহত শ্যামা চন্দ্র ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদা ও তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের উল্লেখিত মামলার সন্নিগ্ধ আসামি হিসাবে আদালতে প্রেরন করা হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...