নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নৌ নিরাপত্তা নিশ্চিতে শীতলক্ষ্যায় চার নৌযানকে অর্থদন্ড, একটির বিরুদ্ধে মামলা
অভিযান / নৌ নিরাপত্তা নিশ্চিতে শীতলক্ষ্যায় চার নৌযানকে অর্থদন্ড, একটির বিরুদ্ধে মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৪টি নৌযানকে পয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপর একটি নৌযানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেয়া হয়। মঙ্গলবার (৫ মার্চ ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে অদ্য মঙ্গলবার ৫ মার্চ বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের উপর সকল ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে। অভিযান চলাকালীন এসময় নৌ চ্যানেলের উপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি জাহিদুল সোহান-২ জাহাজকে দশ হাজার , এমভি বুশরা এন্ড জান্নাত জাহাজকে দশ হাজার, এমভি পাচ ভাই-৫ জাহাজকে পাচ হাজার, এমভি আখি অনি-২ জাহাজকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় এমভি ইরাম জাহাজের বিরুদ্ধে নৌ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...