নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১
ডাকাতির প্রস্তুতির সময় / দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ  ডাকাত দলের সর্দার সহ ০৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১। গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয় ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ জানিয়েছে, গত ৭ মার্চ ২০২৪ খ্রিঃ রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার আবুল হোসেন @ আবুল (৪০)। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পরেছিল।  এলাকাবাসী তাদের হিং¯্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সমূহ গ্রেফতারকৃত আসামীরা তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতো বলে তারা জানায়। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকৃত আলামতসহ বর্ণিত স্থানে ও সময়ে দলবদ্ধ হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এই অপরাধমূলক
কর্মকান্ডে সাথে জড়িত আসামীদেরকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের চেষ্টা করেন। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধের সাথে জড়িত আসামী ১। আবুল হোসেন  @ আবুল (৪০) (ডাকাত দলের সর্দার), পিতা-মোঃ সামসুল হক, মাতা-মৃত মালা, স্থায়ী সাং-যুশুরা বাজার, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-তাজুল মিয়ার বাসার ভাড়াটিয়া, শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ২। মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মোঃ কালাম হাওলাদার, মাতাঃ মৃত জয়নব, স্থায়ী সাং-কটুরাতাল্লুক, পোঃ সেয়াঘাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-মন্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ঢাকা মেচ কলোনী, (ওয়ার্ড নং-৫৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন),  পোঃ ফরিদাবাদ, থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৩। মোঃ মিজানুর  রহমান (২৬), পিতা-মোঃ আঃ রব শেখ, মাতাঃ মোছাঃ আখি, স্থায়ী সাং-দক্ষিণ মরিচ পট্টি, পোঃ চুরাইন, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন),
থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৪। মোঃ নাইম ব্যাপারী (২১), পিতা-মৃত জামাল ব্যাপারী, মাতা-সাহিদা ব্যাপারী, স্থায়ী সাং-উত্তর রাণীস্বর (৯নং ওয়ার্ড), পোঃ নাগের পাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-শ্যামপুর বড়ইতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৫। মোঃ কাউছার (২২), পিতা-মৃত মোজ্জাম্মেল  হোসেন মুন্সী, মাতা-মোছাঃ মুনিরা বেগম, স্থায়ী সাং-কুড়িপাইকা, পোঃ বাউফল, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-বউ বাজার, ইউপি-কুতুবপুর, পোঃ ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গত ০৭/০৩/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...