নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   চাষাড়ায় ৭ রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা | অপসারনে ৭ দিনের সময়
অভিযান / চাষাড়ায় ৭ রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা | অপসারনে ৭ দিনের সময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ইমারজেন্সি এক্সিট না থাকায় নগরীতে ৭টি রেস্তোরাঁকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজউক অভিযান চালিয়ে শহরের চাষাড়া এলাকার এসব রেস্তোরাঁকে জরিমান করা হয়।
রেস্তোরাঁগুলো হলো- দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ ও সিরাজ চুইঝাল। তাদের সকলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি আবাসিক ভবন, এটি অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করছে।
সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা ভেঙে ফেলবো। ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক। যারা নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করবে আমরা সেখানে যাবো। রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক হবো।
অভিযানে সহযোগিতায় ছিলেন অথরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, ইমাম মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিফুর রহমান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...