নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বন্দর কুড়িপাড়া ভূমি অফিসে মাদ্রাসার নামে অভিনব কায়দায় ঘুষ গ্রহন
ভোগান্তি / বন্দর কুড়িপাড়া ভূমি অফিসে মাদ্রাসার নামে অভিনব কায়দায় ঘুষ গ্রহন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি:বন্দরের কুড়িপাড়া তহসীল অফিসে অভিনব কায়দায় ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার অনুদানের নাম করে ভুমি গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। চাহিদা মতো মাদ্রাসার নামে টাকা না দিলে চরম ভোগান্তি পোহাতে হয় ভূমি গ্রাহকদের। কোন ভূমি মালিক তার জমির নামজারি বা খাজনা দিতে ভূমি অফিসে এলে বিভিন্ন অযুহাতে টাকা নেয়ার অভিযোগ করেন ভূমি গ্রাহকরা। একাধিক গ্রাহকের অভিযোগ বন্দরের কুড়িপাড়া ভূমি অফিসের নায়েব হাবিব একজনের জমি অন্যজনের নামে নামজারি দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। বন্দরের মুরাদপুর এলাকার সামসুল হক জানান,

তিনি একজন দরিদ্র মানুষ। তার সামন্য কিছু জমির নামজারি করতে কুড়িপাড়া ভ’মি অফিসে গেছে তার কাছ নানা অযুহাতে গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা এলাকার পাবদা মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১০৮৯ নাম্বারের একটি রিসিটের মাধ্যমে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। অপরদিকে মুরাদপুরের হাওয়া বেগম নাম এক নারীর জমির খাজনা দিতে গেলে জমিতে গড়মিল রয়েছে বলে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে হাওয়া বেগমের স্বামী অভিযোগ করেন। পরে এ জমির খাজনা দিতে তার ভাতিজা কুদ্দুস নামের ব্যক্তিকে জমির খাজনা দিতে পাঠায়। এ সময় নায়েব হাবীব বলেন এ জমির মালিকানা ঠিক নেই। তাই তিনি খাজনা গ্রহন করবেন না। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে নয়েব হাবীব তাকে বহিরাগত গুন্ডা দিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় কুদ্দুস মিয়া থানায় লিখিত অভিযোগ দয়ের করেন। এ ব্যপারে নায়েক হাবীব জানান,

হাওয়া বেগমের জমির মালিকানা সঠিক নয় বলে আমার মনে হলে আমি খাজনা নিতে অপারগতা প্রকাশ করি। পরে আমি নিজ লোক দিয়ে তদন্ত করে হাওয়া বেগমের জমির মালিকা সঠিক পাই। কিন্তু এর আগেই হাওয়া বেগমের লোকজন অনলাইমের মাধ্যমে খাজনা পরিশোধ করে ফেলেছেন। এ দিকে আব্দুল কুদ্দুসকে হুমকির বিষয়ে তিনি বলেন, সে জমির দালালী করে এবং জোর পূর্বক অনৈতিক কাজ করতে চায়।  এ ব্যপারে অভিযোগের তদন্তকারী অফিসার দারোগা মফিজুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে যাচ্ছি। তবে হুমকির বিষয়টি গোপনে তদন্ত করে কিছুটা নিশ্চিত হওয়া গেছে। এদিকে মাদ্রসার রিসিটে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে লুৎফর রহমান নামে এক ব্যক্তি নিজেকে মাদ্রাসার সভাপতি পরিচয় দিয়ে বলেন, নারায়ণগঞ্জে আমার ছেলে তহসীলদার হাবীব সে মাদ্রাসার জন্য টাকা সংগ্রহ করে। এ ব্যপারে বন্দর উপজেলার নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা বলেন, সরকারি চাকুরিতে বহাল থেকে কোন মাদ্রাসা বা কোন ধরনের অনুদানের চাঁদা গ্রহণ করা যাবে না।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...