নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   তথ্য গোপন করায় মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করলেন গিয়াসউদ্দিন
মনোনয়নপত্র / তথ্য গোপন করায় মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করলেন গিয়াসউদ্দিন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনে তিনি এ আপীল করেন। আগামী ১৯ জানুয়ারি আপিল শুনানীর দিন ধার্য করা হয়েছে।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের আপিল আবেদনে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পত্রের সাথে দাখিল করা হলফনামার তথ্য সঠিকভাবে দেখে সিদ্ধান্ত নেননি। সঠিকভাবে যাচাই না করেই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন। হলফনামা সঠিকভাবে যাচাই করলে তার মনোনয়ন বৈধ হওয়ার কোন সুযোগ নেই এবং বাতিল বলে বিবেচিত হবে।
আপীলে গিয়াসউদ্দিন উল্লেখ করেন, বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় ইচ্ছাকৃতভাবে এবং অসৎ উদ্দেশ্যে স্থাবর সম্পত্তি সম্পর্কে ফর্ম ২১ এ ভুল এবং মিথ্যা বিবৃতি প্রদান করেছেন এবং বার্ষিক আয় গোপন করেছেন। তাছাড়া তিনি ০২ (দুই) অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন, যেখানে তিনি ৫২,৬৮০/- টাকার অবশিষ্ট ব্যালেন্স প্রকাশ করেছেন কিন্তু প্রাইম ব্যাংক পিএলসি, বসুন্ধরা শাখা, ঢাকায় রক্ষিত অ্যাকাউন্ট নম্বর ২১৬৫১১ ২০০২০৪০ প্রকাশ করেননি। এছাড়াও প্রিমিয়ার ব্যাংকে রক্ষিত আরেকটি অ্যাকাউন্টও প্রকাশ করেছেন। এটা বলাই বাহুল্য যে রিটার্নিং অফিসার যদি তদন্ত করেন তবে তিনি বিভিন্ন ব্যাংকে রক্ষিত প্রায় দশটি অ্যাকাউন্ট খুঁজে পাবেন কিন্তু আপত্তি উত্থাপন করা সত্তে¡ও রিটার্নিং অফিসার তদন্ত না করেই বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে বিবাদী নং ৪ এর মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
আজহারুল ইসলাম মান্নান ৫ সন্তানের জনক কিন্তু তিনি মনোনয়নপত্রে ০২ (দুই) পুত্রের নাম উল্লেখ করেছেন এবং ০৩ জন ছেলের নাম গোপন করেছেন। তার ছেলে খায়রুল ইসলাম সজিব এবং সাইদুল ইসলাম শাকিল হলেন মিলিনিয়ার যাদের ঊঞওঘ নম্বর রয়েছে। তার স্ত্রীরও ঊঞওঘ নম্বর রয়েছে এবং তাদের প্রচুর সম্পত্তি রয়েছে। আশংকা করা হচ্ছে আজহারুল ইসলাম মান্নান নির্বাচনে অবৈধ জয়লাভের জন্য কালো টাকা ব্যবহার করবেন।
আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, আজহারুল ইসলাম মান্নান তার পেশা এবং ব্যবসার বিবরণ গোপন করেছেন। তিনি ‘মেসার্স একতা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস’ নামে একটি ফার্ম পরিচালনা করেন যার তথ্য হলফনামায় গোপন করেছেন, তিনি অসৎ উদ্দেশ্যে মনোনয়নপত্রে উক্ত ফার্মের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেননি।


এ বিষয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ১৪ অনুচ্ছেদের (১) ধারার অধীনে যাচাই বাছাইয়ের প্রক্কালে আপত্তি উত্থাপন করার পরেও উত্থাপিত আপত্তি নিষ্পত্তি না করেই রিটার্নিং অফিসার অবৈধভাবে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র গ্রহন করেছেন।
তিনি আরো বলেন, রিটার্নিং অফিসারের উচিত ছিল উক্ত আপত্তির উপর সংক্ষিপ্ত তদন্ত পরিচালনা করা কিন্তু আইনের বিধান মেনে না চলে অবৈধভাবে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র গ্রহন করা হয়েছে, যা বাতিলযোগ্য।
আপীল নিস্পত্তির মাধ্যমে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হবে বলে আশা করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...