নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   এম এ রশীদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালো আবু সুফিয়ান
সড়ে দাঁড়ালো / এম এ রশীদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালো আবু সুফিয়ান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অবাধ সুষ্ঠ নির্বাচন হয়। আপনারা দেখেছেন নির্বাচন আসলেই বিএনপি নির্বাচন বানচাল করতে দেশ বিদেশে গভীর ষড়যন্ত্রে মতে উঠে। গতবার উপজেলা নির্বাচন দলীয় প্রতিকে  হয়েছে। এবার জননেত্রী উপজেলা নির্বাচন উন্মক্ত করে দিয়েছেন। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনঙ্গনের  বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম।
রোববার (২১ এপ্রিল) বিকেল ৫টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায়  বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের নির্বাচনী মত বিনিময় সভা তিনি এ সব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আরো বলেন, বিএনপি গোমটা দিয়ে নির্বাচনে এসেছে। আতাউর রহমান মুকুল তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আচড় দেওয়ার জন্য গাপটি মেরে বসে আছে। রশিদ ভাই নির্বাচিত হলে এদেশের মু্ক্তিযোদ্ধারা  নির্বাচিত হবে স্বাধীনতা স্বপক্ষের শক্তি মূল্যয়ন হবে।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব এম. এ সালাম, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবীর মৃধা, আব্দুল্লাহ বাবু, যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, শ্রী ভোলা নাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারন সম্পাদক ইব্রাহীম কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, কাজী আনিছ,  কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, সাধারন সম্পদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ। মত বিনিময় সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন সুজন মীর, এ আর ছনি, মারুফ মীর ও পিয়ার হোসেন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...