নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আন্তর্জাতিক সেবা মূলক প্রতিষ্ঠান ‘ভালো’ এর নতুন শাখার  উদ্ধোধন
উদ্বোধন / আন্তর্জাতিক সেবা মূলক প্রতিষ্ঠান ‘ভালো’ এর নতুন শাখার  উদ্ধোধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ নগরীতে আন্তর্জাতিক সেবা মুলক প্রতিষ্ঠান ‘ভালো’ এর নতুন শাখার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ এপ্রিল) বিকেলে নিতাইগঞ্জে আন্তর্জাতিক সেবা মুলক প্রতিষ্ঠান ‘ভালো’ এর নতুন শাখার উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম শামীম ওসমান।প্রধান অথিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম বলেন, মানুষের দুইটা জিনিস খুব দরকার। খুদা লাগলে খাবার, অসুস্থ হলে চিকিৎসা। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর খুব খারাপ ভাবে আমাদের দিন গেছে। আওয়ামী লীগের বহু বড় বড় নেতা,

কেউ আসেনি তখন। তোলারাম কলেজের ভিপি ছিলাম, ছাত্রনেতা হিসেবে যতটা ক্ষমতাবান ছিলাম আমার মত দশটা এমপিরও তত ক্ষমতা ছিলো না। তখনও কিন্তু ৯শত টাকার জন্য আমি আমার পরিক্ষার ফরম ফিল-আপ করতে পারি নাই। বর্তমানে আমি একটা সই দিয়ে এক হাজার ছেলের বেতন মওকুফ করে দিচ্ছি, তখন আমি আমার নিজের বেতন মওকুফ করি নাই। কারণ এটা আমার আদর্শ ছিলো এবং আছে।তিনি আরও বলেন, আমরা কেউ জানি না কে আগামীকালের সকাল দেখবো। আমাদের সবাইকে পৃথিবীতে পাঠানো হয়েছে ভালো কাজ করার জন্য। আমরা অনেকেই মনে করি, আমরা যখন অন্যকে কিছু দিচ্ছি; এতে করে খুব ভালো কাজ করে ফেলছি। হ্যা আপনি ভালো কাজ করছেন, কিন্তু আপনার চেয়ে ভালো কাজ করছে সে, যে আপনাকে সুযোগ দিচ্ছে। সত্য হচ্ছে আপনাকে একদিন যেতে হবে। তাই আমি প্রতিরাতে তওবা করে ঘুমাতে যাই। সবাই যদি আমরা ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যায়।

যারা আজ যুদ্ধে লিপ্ত তারা যদি দুই বছর অস্ত্র তৈরি করা বন্ধ করে তাহলে পৃথিবীর কোন মানুষ না খেয়ে থাকবে না। কিন্তু এখন কেমন জানি সব দিকে কেমন খাই খাই ভাব। এমন মনে হয়, যে মানচিত্রটাই খেয়ে ফেলবে। আমাদের নতুন প্রজন্মের কাজ হচ্ছে, ভালো মানুষদের জন্য রাস্তা পরিস্কার করা। আর বিনিময়ে কিছু না চাওয়া। মানুষের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু মানুষের প্রশংসা করা খুব কঠিন। তবে, আমরা চেষ্টা করি সবাইকে ভালো বলতে।সংগঠনের উপদেষ্টা ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমাদের নতুন সময় পত্রিকার সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান, সংগঠনটির স্বাথ্য বিষয়ক পরিচালক ডা. শামীম আহমেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমান, প্যানেল মেয়র আব্দুল করীম বাবু, সাংসদ পুত্র এ কে এম অয়ন ওসমান, BHALO প্রতিষ্ঠান এর সদস্য তাইজুল ইসলাম রাজিব সহ BHALO প্রতিষ্ঠান এর সদস্যবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...