নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল
 প্রচ্ছদ   মহানগর   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
কর্মী সংগ্রহ / ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ এক সাগর রক্ত ও অগনিত মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীন হওয়ার পর যে বা যারাই ক্ষমতায় এসেছিলো তারা কেমন উন্নয়ন করেছে সেটা সকলেই জানি।
স্বাধীনতার পর থেকে কারা টেন্ডারবাজি, সন্ত্রাসী, খুন-খারাবির রাজনীতি করেছে আর কারা উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করেছে সেটাও জাতি জানে।

কারা বিদেশে টাকা করেছে, বেগম পাড়া তৈরি করেছে সেটা সবাই জানে। আপনাদের অনেক অলিক স্বপ্ন দেখিয়েছে কিন্তু বাস্তবতা হলো তারা কেউ এমন স্বপ্নের ধারেকাছেও যায় নি।
তিনি আরও বলেন, পীর সাহেব চরমোনাই সকলকে ইসলামী শরিয়ার পক্ষে আসার আহ্বান জানিয়েছে। ইসলামী জীবন ব্যবস্থাকে শুধুমাত্র নামাজ ও রোজার মধ্যে আবদ্ধ রেখেছে। আমরা যারা মুসলমান প্রত্যেককেই আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলতে হবে। তাই আসুন যারা দেশে ইসলাম ও শান্তি চান, কোরআনের আইন চান তারা দেশ ও মানবতার পক্ষ নিন এবং ইসলামী আন্দোলনে যোগ দিন।
কর্মী সংগ্রহ অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...