নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   এক ইউনিয়নেই এক প্রার্থীর দেড় শতাধিক নির্বাচনি ক্যাম্প
উপজেলা নির্বাচন / এক ইউনিয়নেই এক প্রার্থীর দেড় শতাধিক নির্বাচনি ক্যাম্প
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছের ৪ প্রার্থী। এরা হলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ(দোয়াত কলম), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল( চিংড়ি মাছ) জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন (আনারস) তার ছেলে মাহমুদুল হাসান(হেলিকপ্টার)।

এ নির্বাচন ঘিরে আচরণ বিধি লংঘনের হিড়িক পড়েছে। এর মধ্যে মাকসুদ হোসেনের নির্বাচনি ক্যাম্প স্থাপন নিয়ে প্রার্থীসহ ভোটাররা নানা অভিযোগ করছেন। তারা বলেন, পুরো উপজেলা জুড়ে  তিনিই সবচেয়ে বেশী ক্যাম্প স্থাপন করেছেন । বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে কেবল কলাগাছিয়া ইউনিয়নেই মাকসুদ হোসেনের  রয়েছে ১২০টি নির্বাচনী ক্যাম্প। এ ছাড়া মুছাপুর ইউনিয়নে প্রায় দেড় শতাধিক , বন্দর ইউনিয়নে শতাধিক ,

ধামগড় ইউনিয়নে শতাধিক ও মদনপুর ইউনিয়নে শতাধিক নির্বাচনি ক্যাম্প রয়েছে। অথচ ষষ্ঠ উপজেলা নির্বাচনের আচরণ বিধিমালাপত্রে নির্বাচন কমিশন(ইসি) জানায়, নির্বাচনে কোনো প্রতিদ্ব›িদ্ব প্রার্থী প্রতি ইউনিয়নে একটি এবং পৌরসভা এলাকায় প্রতি তিনটি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনি ক্যাম্প বা অফিস এবং কোনো উপজেলায় একটির অধিক কেন্দ্রীয় ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেননা। অধিক সংখ্যক ক্যাম্প স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...