নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি
ক্রান্তিলগ্ন ছাত্র সমাজ জাতিকে পথ দেখিয়েছে / জমিদারতন্ত্র কায়েম করতে আ’লীগ আমি-ডামির নির্বাচন করেছে – জোনায়েদ সাকি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জেলার ৮ম সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৭ মে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আলোচনা ও সাংস্কৃতিক।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।  এছাড়াও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি শুভ দেব এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন।
সভার প্রধান বক্তা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশে নিজ দলের জমিদারতন্ত্র কায়েম করার জন্য আওয়ামী লীগ আমি-ডামির নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই দাবি বিরোধী দল করেনি বরং স্বয়ং প্রধানমন্ত্রী এই নির্বাচনকে আমি-ডামির নির্বাচন বলেছেন। এই নির্বাচনের পর ক্ষমতায় টিকে থাকতে বিজেপির মতো রাজনৈতিক দলের কাছে তারা ধর্ণা দিয়ে আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ভারত আছে তো আমরা আছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা তারা বিসর্জন দিয়েছেন। আমাদের স্বাধীনতা,
সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এদেশের ইতিহাসের যেকোন ক্রান্তিলগ্ন ছাত্র সমাজ জাতিকে পথ দেখিয়েছে। বাংলাদেশ এই মহাসংকটে ছাত্র সমাজ আবারো সেই লড়াইয়ে পথ দেখাবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার ডাক সারাদেশে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভার পরবর্তীতে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে গানের লীলা, সমগীত, শহুরে গায়েন, বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড ও কিশোর দল গঙ্গাফড়িং। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...