নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে সংবাদ সম্মেলনে দুদক
দুদক / অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে সংবাদ সম্মেলনে দুদক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে, নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে জানালেন দুদক। সরকারি, আধাসরকারি, স্বয়ওশাসিত প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা মূল্যবোধের মান বজায় রাখা এবং কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আগামী ৬ই জুন নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে গণশুনানি আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক।

দুর্নীতি দমন কমিশনের গণ শুনানি আয়োজন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী। এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওমর ফারুক, দুদকের জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মইনুল হাসান রওশানী জানান, দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতির নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানীর মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রধান নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সেবা প্রধানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা আনার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি, আধাসরকারি,

স্বয়ওশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে গন শুনানি আয়োজন করা হবে। এছাড়া কেউ চাইলে দুদকের ফর্মে লিখিত অভিযোগ করতে পারবে, কেউ চাইলে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে পারবে। তাছাড়া দুদকের হট ১০৬ লাইনে অভিযোগ করতে পারবে। ইতিমধ্যে অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও উপর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।দুদক আরো জানান, একজন ব্যক্তি অবৈধ ভাবে কি কি অর্জন করেছে এবং অবৈধ সম্পদের বিষয়ে দুদক প্রথমে অনুসন্ধান করবে পরবর্তীতে আইনিনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...