নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   খাদ্যের অভাবের সময় ভাতের মাড় খেতো, এখন তিন বেলা ভাত খেতে পারে – খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে / খাদ্যের অভাবের সময় ভাতের মাড় খেতো, এখন তিন বেলা ভাত খেতে পারে – খাদ্যমন্ত্রী
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। আটা কিনলে মনে করতো সে মনে হয় সবচেয়ে গরীব মানুষ। আর এখন কিন্তু গরীবেরা তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়।

সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।তিনি আরও বলেন, চাল যতোই চকচকে খাই না কেনো, পাচঁটা ছাটাইয়ের পর এতে পুষ্টিগুন থাকে না। এখন পুষ্টিসমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে। শুধু চকচকে করলেই হয় না এটিকে পিচ্ছিল করতে হলে স্যালাইন ওয়াটার ড্রপ বাই ড্রপ দিতে হয় তা দিয়ে চাল খাচ্ছি। ছাঁটাই বন্ধে সিদ্ধান্তে নেয়া হয়েছে। দুই ছাঁটাই তিন ছাঁটাইয়ের বেশি দিতে পারবে না।

এ নিয়ে আইন হয়েছে শিগ্রই প্রজ্ঞাপনের পর মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে। দুপুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, অতিরিক্ত মহা-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আমির খসরু সহ উর্ধ্বতন কর্মকর্তারা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...