নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ছাত্র ফেডারেশন নেতা রাতুল উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রতিবাদ / ছাত্র ফেডারেশন নেতা রাতুল উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক রাতুল দেওয়ানের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ১৩ই জুন ২০২৪, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক রাতুল দেওয়ানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাতুল৷ দেওয়ানের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পরিবারের সদস্যদের পাশাপাশি ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা,
সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মৌমিতা নূর, অর্থ সম্পাদক ছাত্রনেতা শাহিন মৃধা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্র ফেডারেশনের পক্ষে জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, জেলা প্রচার সম্পাদক  রাতুল দেওয়ান তার নিজেরই অঞ্চলে চলমান গার্মেন্টকর্মীদের আন্দোকনের খোজ নিতে গেলে গার্মেন্ট মালিকদের পোষ্য সন্ত্রাসীদের হামলার শিকার হয়। পরবর্তীতে প্রশাসনের নিকট সহযোগিতা চেয়ে অভিযোগ দায়ের করতে গেলে সেখানেও প্রশাসন সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে রাতুল দেওয়ান ও তার পরিবারকে হেনস্তা করার চেষ্টা চালান। ছাত্র ফেডারেশন হামলা ও হামলা পরবর্তী প্রশাসনের এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায়। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অঞ্চলে পুলিশি ছত্রছায়ায় এসব সন্ত্রাসী ঘটনা দেখা যায়। পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের হাতে জিম্মি কেন! কোন ক্ষমতায় এসকল সন্ত্রাসী এতো দম্ভে ঘুরে বেড়ায়!
জানা যায়, রাতুল দেওয়ানের উপর হামলাকারীরা স্থানীয় যুবলীগ নেতা ও নেতাদের পোষ্য পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। সহযভাবেই বোঝা যায়, প্রশাসন কেনো সন্ত্রাসীদের পক্ষ নেয়। শুধু নারায়ণগঞ্জই নয়, গোটা রাষ্ট্র কাঠামো আজ সন্ত্রাসী-দূবৃত্তদের হাতে জিম্মি। যেখানে কোনো মানুষই নিরাপদ নয়।
আমরা রাতুল দেওয়ান উপর হামলার তীব্র নিন্দা জানাই। হামলাকারী ও তাদের আশ্রয়দাতাদের  চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। হামলার শিকার রাতুল দেওয়ান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন,  তরুণ ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টাই পারে সন্ত্রাসের বিপরীতে একটা নিরাপদ শহর গড়ে তুলতে। ছাত্র ফেডারেশন সময়ের সন্তানদের কর্তব্য পালন ও নিজের অঞ্চলের সুরক্ষায় ছাত্র-তরূণদের সংগঠিত করার কাজে যুক্ত হবার আহবান জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...