নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে নিরবেই কেটে গেল আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ক্ষোভ প্রকাশ / বন্দরে নিরবেই কেটে গেল আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে নিরবেই কেটে গেল ২৩জুন বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। নামকাওয়াস্তে বন্দর উপজেলা আ’লীগের ব্যানারে নুন্যতম সদস্যদের নিয়ে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেও তেমন কোন সাড়া পাওয়া যায় নাই। প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান গত হওয়ার কারনে পদটি শুন্য হয়ে যায়। আর এ কারনে কোন সভা ছাড়াই উপজেলা আ’লীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এমএ সালাম ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আ’লীগের সহ সাধারন সম্পাদক ভোলানাথ দাসকে সাধারন সম্পাদক ঘোষনা করে একটা বিতর্কের জন্ম দিয়েছেন।
উপজেলা আ’লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপস্থিতিতে এমন হটকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আ’লীগের বেশ কয়েকজন সদস্যরা।
ক্ষোভ প্রকাশ করে উপজেলা আ’লীগের সদস্যরা জানান,বাংলাদেশ আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা আ’লীগের সকল সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা দরকার ছিল। বন্দর উপজেলার নুন্যতম সদস্যদের নিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদান কারী বাংলাদেশ আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন একটি মহল কোন স্বার্থে করল এটা আমাদের বোধগম্য নয়।
এছাড়াও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের শুন্য পদটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যের অনুপস্থিতে কোন সভা না ডেকে ঘোষনা দিতে পারে না। আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার মুষ্টিমেয় নেতাকর্মী,সদস্য ও সমর্থকবৃন্দের উপস্থিতিতে উদযাপন করার কথা থাকলেও কতিপয় ব্যাক্তির স্বার্থ হাছিলের জন্য উপজেলার নুন্যতম সদস্যদের ডেকে এনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা কোন ধরনের নেতৃত্ব। এটা গঠনতন্ত্র বিরোধী। এমন কর্মকান্ডে আমরা মর্মাহত। আমরা এমন হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ সালামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...