নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না – আনোয়ার হোসেন
ঐক্যবদ্ধ / ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না – আনোয়ার হোসেন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন,আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আপনাদের একটি কথাই বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। যারা দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা না বুঝে করছে। কেউ হয়ত তাদের উস্কানী দিচ্ছে। আমি তাদের বলব আপনারা সেই উস্কানী থেকে বেড়িয়ে এসে মুল ধারায় আসেন। আ’লীগের মুল ধারা থেকে যারা বেড়িয়ে এসেছেন তাদের কিন্তু এখন আর অস্তিত্ব নাই। যেমন ড. কামাল ও কাদের ছিদ্দিকির মত লোক আজ আ’লীগে স্থান নাই।

তাই আমি বলছি আপনারা ভুল করছেন। আপনাদের কেউ কেউ ইন্ধন দিচ্ছেন। তারা হয়ত তাদের স্বার্থ হাছিলের জন্য আপনাদেও ব্যবহার কওে আ’লীগের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভুল আমাদের থাকতে পারে। আসুন ভুল বুঝাবুঝি পরিহার করে আমরা কাধে কাধ মিলিয়ে সকলে মিলে শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে সহায়তা করি। বৃহস্পতিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বন্দর কদমরসুল পৌর সভা মোড়ে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহাবুবুর রহমান কমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন  মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ খোকন সাহা।


নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সুজুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান আহাম্মেদ দুলাল, নুরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব ও জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ও যুবলীগ নেতা খান মাসুদ,মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ পলু, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন,  ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলী,২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...